রাইস ব্রান অয়েলে ২০ শতাংশ শুল্কারোপ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ এএম

তেলের বাজার স্থিতিশীল রাখতে রাইস ব্রান অয়েল রপ্তানিতে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি-আরডি) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৭ সেপ্টেম্বর)  এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কাস্টমস আইন ২০২৩ এর ক্ষমতাবলে পরিশোধিত ও অপরিশোধিত উভয় ধরনের রাইস ব্রাণ তেল রফতানির ক্ষেত্রে এ ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা রয়েছে প্রায় ২৩ লাখ টন। এই চাহিদার বিপরীতে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি করে স্থানীয়ভাবে পরিশোধনের মাধ্যমে চাহিদার প্রায় ৯০ শতাংশ পূরণ করা হয়।  তবে

এক দশক ধরে দেশে রাইস ব্রান অয়েলের উৎপাদন বেড়েছে, এর পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিক্রিও বেড়েছে

সর্বশেষ সর্বাধিক পঠিত