সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ব্যবসায়ীরা।
সম্প্রতি ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক পত্র মারফত বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনকে আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, আগামী ২৭শে সেপ্টেম্বর শনিবার থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে কারণে আগামী ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু করে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা আট দিন দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় রপ্তানিকারক ও আমদানিকারক ব্যবসায়ীরা। এ সময় তারা কোন পণ্য ভারত থেকে বাংলাদেশে রপ্তানি করবেন না তেমনি বাংলাদেশ থেকে কোন পণ্য ভারতে আমদানি করবেন না। এক পত্রের মাধ্যমে আমদানি রপ্তানি বন্ধের বিষয়টি আমাদেরকে অবগত করেছেন ভারতীয় রপ্তানিকারক ও আমদানিকারক ব্যবসায়ীরা।
শারদীয় দুর্গাপূজা শেষে আগামী ৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় দুদেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম যথারীতি শুরু হবে বলেও পত্রে তারা আমাদেরকে জানিয়েছেন।
ইসরায়েল খেললে ২০২৬ বিশ্বকাপ বর্জনের হুমকি স্পেনের
আদালতে ড্রাই ফুড খাওয়ার অনুমতি পেলেন না আমু
রোহিঙ্গা শরণার্থীদের ৫ লাখ ইউরো সহায়তা দেবে নেদারল্যান্ডস