নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে মেঝো ভাইয়ের ছুরিকাঘাতে ওমর ফারুক খোকা (২৮) নামে ছোট ভাই নিহত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার মোগরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকার মৃত জাহের আলীর ছেলে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ খ সার্কলের এসপি আসিফ ইমাম ও সোনারগাঁ থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, আজ দুপুরে নিজ বাড়ির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে খোকা ও তার মেঝো ভাই আক্তার হোসেন ঝগড়ায় জড়িয়ে পড়ে। তাদের ঝগড়ার একপর্যায়ে আক্তার হোসেনের ছুরিকাঘাতে খোকা গুরুতর আহত হয়ে বাড়িতেই মৃত্যুবরণ করে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছি। ডাব পাড়াকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনার পর হতে ছুরিকাঘাত করা ব্যক্তি পলাতক রয়েছে,তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
