আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানী) নির্বাচনী এলাকায় বিশাল শোডাউন করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে মুকসুদপুর উপজেলার বরইতলা থেকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এই নেতা।
শোভাযাত্রা চলাকালে মুকসুদপুর কলেজ মোড় ও কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে পথসভা করেন তিনি।
পথসভাগুলোতে সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বক্তব্য রাখেন এবং তার নির্বাচনী এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দেন। তিনি ভোটারদের কাছে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
শোডাউনে জেলা ও দুই উপজেলার প্রায় ৩ হাজার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক এসএম সুমন, সাবেক দপ্তর সম্পাদক এসএম হুমায়ূন কবীর, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু মিয়া, কাশিয়ানী উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আশিক মুন্সি প্রমুখ।
