এশিয়া কাপ শেষ হলেই আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের দুটো সিরিজ খেলবে বাংলাদেশ। সেই দুই সিরিজের জন্য আজ দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক কমিটি। বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতকে বাদ দেওয়া হয়েছে দুই ফরম্যাট থেকেই। টপ-অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল এবং ডানহাতি পেসার মোহাম্মদ সালিম সাফি সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি দলে। পেসার জুটি বশির আহমদ ও আবদুল্লাহ আহমদজাইকে রাখা হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় স্কোয়াডেই।
টি-টোয়েন্টিতে মুজিব উর রহমানকে দলে এবং আল্লাহ মোহাম্মদ গজনফরকে রাখা হয়ে রিজার্ভে। তবে ওয়ানডেতে গজনফর থাকলেও নেই মুজিব। এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষে ছয় মাসের দীর্ঘ বিরতির পর আমরা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি। সামনে ঘন ঘন টি-টোয়েন্টি ম্যাচ থাকছে, যা আমাদের দলের জন্য দারুণ সুযোগ সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে। এশিয়া কাপে আমরা প্রত্যাশামাফিক নৈপুণ্য দেখাতে পারিনি। তবে উত্থান-পতন খেলাধুলারই অংশ। আমরা আশাবাদী যে আফগান আটালানরা শক্তভাবে ফিরে আসবে এবং সামনের খেলাগুলোতে দেশকে গর্বিত করবে।’ শারজায় তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে অক্টোবরের ২, ৩ ও ৫ তারিখ। এর পর তিন ওয়ানডে ম্যাচগুলো হবে আবুধাবিতে ৮, ১১ ও ১৪ তারিখে।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), ইবরাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইসহাক (উইকেটকিপার), সেদিকউল্লাহ অতল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফউদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব উর রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক এবং আবদুল্লাহ আহমদজাই। রিজার্ভ: এএম গজনফর এবং রহমত শাহ।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ অতল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, এএম গজনফর, আবদুল্লাহ আহমদজাই, বশির আহমদ এবং মোহাম্মদ সালিম সাফি। রিজার্ভ: বিলাল সামি এবং ফরিদুন দাউদজাই।
ভারত ম্যাচের আগে আবারও সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান
নির্বাচক প্যানেলে হাসিবুল হোসেন শান্ত, প্রথমবার সালমা খাতুন