বাংলালিংক ও ফার্স্টট্রিপের মধ্যে চুক্তি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ এএম

ফার্স্টট্রিপ আনুষ্ঠানিকভাবে বাংলালিংক অরেঞ্জ ক্লাব লয়্যালটি প্রোগ্রামের সঙ্গে একটি চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকায় ফার্স্টট্রিপ লিমিটেডের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির আওতায় ফার্স্টট্রিপ থেকে বাংলালিংক অরেঞ্জ ক্লাব গ্রাহকরা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে বিশেষ ছাড়সহ আকর্ষণীয় সব ট্রাভেল অফার পাবেন, যা বাংলালিংক অরেঞ্জ ক্লাব গ্রাহকদের ভ্রমণকে আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্টট্রিপ ও বাংলালিংকের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফার্স্টট্রিপের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং মীর তাজমুল হোসাইন, ক্যাম্পেইন ও পার্টনারশিপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আয়শা নাওয়ার, এক্সিকিউটিভ মোহাম্মদ নাশিব সিয়াম ও কাজী নিগার সুলতানা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত