দেশের অবস্থা ভালো না, দ্রুত নির্বাচন হওয়া উচিত: পিন্টু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনের আশা করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, বর্তমানে দেশের অবস্থা ভালো না, তাই যতদ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে উপজেলার ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পিআর প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে যে অবস্থাতে নির্বাচন হয়ে আসছে সে অবস্থাতেই নির্বাচন হবে। জনগণ এ নির্বাচনের পক্ষ। এছাড়া দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝেও না, তারা চিনেও না। তবে মানুষ তার নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর শাখা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান রহমান গিয়াস, ইমাম ও খতিব শহীদুল ইসলাম আন্দিপুরী, মাজহারুল ইসলাম, মাহফুজুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত