নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপ, শাহবাগে এনসিপির বিক্ষোভ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় তাকে হেনস্তা করা হয়। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টায় বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা এই হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করে। 

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।

বিস্তারিত ভিডিওতে...

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত