নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গত বছর ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ছবিতে ‘দ্য রেড জুলাই’ নামের একটি সংগঠন ডিম নিক্ষেপ করে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে টিএসসি চত্বরে শেখ হাসিনার ছবিতে শিক্ষার্থীরা ডিম নিক্ষেপের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন করা হয়।
সংগঠনের সদস্যসচিব মো. সজিব হোসেন বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর এই আচরণ গণতান্ত্রিক পরিবেশের জন্য লজ্জাজনক।
তিনি আরও মন্তব্য করেন, ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের যেভাবে বিমানবন্দরে ডিম ছুড়ে অপমান করা হয়েছে, তাতে বোঝা যায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা আছে।
তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
প্রথম জাতীয় পুরস্কার হাতে শাহরুখ-রানী