ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদাবাজি: যুবদল নেতা লিমন গ্রেপ্তার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

ফরিদপুর জেলা যুবদলের সহ সভাপতি মাসুদুর রহমান লিমনকে শহরের মাহেন্দ্র স্ট্যান্ড দখল এবং হামলা চালানোর অভিযোগে কোতয়ালী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে শহরের গোয়ালচামট এলাকা থেকে কোতয়ালী থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। দুপুরে পর পরই মাহেন্দ্র স্ট্যান্ড দখল এবং চাঁদাবাজির অভিযোগে আদালতে পাঠানো হয়েছে বলে জানান কোতয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান।

এর আগে মঙ্গলবার বিকালে যুবদল নেতা লিমনের নির্দেশে শাহীন হাওলাদারের নেতৃত্বে কতিপয় যুবক মাহেন্দ্র স্ট্যান্ডে গিয়ে হামলা চালিয়ে ১৬টি মাহেন্দ্র ভাঙচুর করার অভিযোগ রয়েছে। এসময় হামলাকারীরা ১০ জন মাহেন্দ্র চালককে পিটিয়ে আহত করে। এরপর রাত আটটার দিকে মাহেন্দ্রসহ চালকেরা কোতয়ালী থানায় এসে এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জেলা যুবদলের সহ সভাপতি লিমনকে গ্রেপ্তারের দাবি জানান। এরপর মাহেদ্র স্ট্যান্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ্য করে একটি হামলা ও চাদাবাজীর মামলা করেন। এ ঘটনার পর এখনও মাহেন্দ্র স্ট্যান্ডে উত্তেজনা বিরাজ করছে। 

অভিযোগে জানা গেছে, যুবদলের নাম ব্যবহার করে জেলা কমিটির সহ সভাপতি মাসুদুর রহমান লিমন ও তার সহেযাগীরা মিলে বেশ কিছুদিন যাবৎ ভাঙ্গা রাস্তারে মোড়ে অবস্থিত মাহেন্দ্র স্ট্যান্ড দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এসময় তারা স্ট্যান্ড থেকে নিয়মিত জোরপূর্বক চাঁদা আদায় করত। গত কয়েকদিন ধরে চাঁদা না দেওয়ার কারণে তারা নানাভাবে হুমকি দিয়ে আসছিল।

কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান বলেন, এ ঘটনা পর পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং পরিবেশ শান্ত হয়ে আসে। এ হামলা এবং চাঁদাবাজীর ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় ৬নং আসামি লিমন এবং ৭নং আসামি শুভ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের কোর্টের মাধ্যমে আদতালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত