বাংলাদেশ ঠিক আগের ম্যাচেই শ্রীলঙ্কাকে ১৬৮ রানে আটকে দিয়ে তাড়া করে জিতেছিল। এবার ভারতকেও ১৬৮ রানে আটকে রাখেন বোলাররা। কিন্তু সেটি আর তাড়া করা হলো না। ১২৭ রানে গুটিয়ে গিয়ে ভারতের কাছে বাংলাদেশ ম্যাচ হেরেছে ৪১ রানের ব্যবধানে। এ হারে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। আজই পাকিস্তানের বিপক্ষে সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচটি এখন বাংলাদেশের জন্য সেমিফাইনাল।
শ্রীলঙ্কার পর ভারতের বিপক্ষে ব্যাটিংয়ের ধারটা বজায় রাখেন সাইফ হাসান। ১৪তম ওভারের প্রথম বলে অক্ষর প্যাটেলকে ছক্কা হাঁকিয়ে তুলে নেন টানা দ্বিতীয় ফিফটি। ক্যারিয়ার ফিফটির তালিকায় এটি তার তৃতীয়টি। অবশ্য ইনিংসে চারবার জীবনও পেয়েছেন তিনি। শেষ পর্যন্ত থামেন ৫১ বলে ৬৯ রানে। ইনিংসে তার চার ৩টি আর ছ্ক্কা ৫টি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন পারভেজ ইমন। কুলদিপ যাদব নেন ৩ উইকেট।
ভারতের হয়ে ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন অভিষেক শর্মা। হার্দিক পান্ডিয়া করেন ৩৮ রান। ২টি উইকেট নেন রিশাদ হোসেন। এক শিকারে নিজের ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক ছোঁন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানকে ছাড়িয়ে তিনিই এখন এই ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী।
১৪ বছর বয়সেই ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী
জীবনে কত কী জিতেছি হিসেব রাখলে দাম্ভিকতা চলে আসে, বললেন মাবিয়া 