তারেক রহমানের পক্ষ থেকে স্কুলে গাছের চারা বিতরণ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে ঢাকার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকার বাড্ডায় সংশ্লিষ্ট স্কুল প্রাঙ্গণে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক এমএ কাইয়ুম। সংক্ষিপ্ত আলোচনা শেষে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জামিল হোসেন, বর্তমান সহসভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. রাফি হোসেন আব্দুল্লাহ, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মুহাম্মদ হারুন-অর রশিদ, বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির বাবু, গুলশান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহাজাহান কবির, স্থানীয় গণমাধ্যমকর্মী মো. আব্দুল মতিন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

মানবিক সেবামূলক কর্মসূচি পরিচালনার পাশাপাশি সারা দেশে ফলদ, ঔষধি, ফুল ও বনজ বৃক্ষের চারা রোপণ অভিযান অব্যাহত রেখেছে ‘আমরা বিএনপি পরিবার’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত