ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

ঝিনাইদহের শৈলকূপায় দুধ ব্যবসায়ী প্রতাপ কুমার সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলা শহরের কবিরপুর রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের বাসনপত্র লুট করে নিয়ে যায়। 

প্রতাপ কুমার সরকার জানান, রাত ১টার দিকে ক্রিকেট খেলা শেষ করে খাবার খাচ্ছিলেন তারা। সে সময় একদল ডাকাত বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রতাপ কুমারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের থালা-বাসন লুট করে নিয়ে যায়।

প্রতাপ কুমার আরো বলেন, ডাকাতদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। তাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হবে। আমি চাই দ্রুত এই অপরাধীরা যেন গ্রেপ্তার হয়।  

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনার পর রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুতই এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত