ইয়ামালের চেয়ে রেকর্ড ব্যবধানে ব্যালন ডি'অর জিতেছেন দেম্বেলে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ এএম

উসমান দেম্বেলে প্রতিদ্বন্দ্বী লামিনে ইয়ামালের চেয়ে রেকর্ড ব্যবধানে এগিয়ে ব্যালন ডি'অর জিতেছেন।

ফ্রান্স ফুটবল প্রকাশিত চূড়ান্ত ভোটফলে দেখা যায়, দেম্বেলে ১,৩৮০ পয়েন্ট পান আর ইয়ামাল পান ১,০৫৯ পয়েন্ট—৩২১ পয়েন্টের বিশাল ব্যবধান, যা ব্যালন ডি’অরের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের একটি। ১০০ বিচারকের মধ্যে ৭৩ জন প্রথম পছন্দ হিসেবে ভোট দেন দেম্বেলেকে, আর ইয়ামাল পান মাত্র ১১ ভোট।

এই ব্যবধান ছাড়িয়েছে ২০২২ সালের রেকর্ডকেও, যখন করিম বেনজেমা ৫৪৯ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিলেন সাদিও মানের চেয়ে। গতবছর রদ্রি ১১৭০ আর ভিনি জুনিয়র পান ১১২৯ ভোট

ব্যালন ডি’অর ২০২৫ – শীর্ষ ৩০ র‌্যাঙ্কিং

১. উসমান দেম্বেলে (ফ্রান্স, পিএসজি) – ১,৩৮০ পয়েন্ট
২. লামিন ইয়ামাল (স্পেন, বার্সেলোনা) – ১,০৫৯ পয়েন্ট
৩. ভিতিনহা (পর্তুগাল, পিএসজি) – ৭০৩ পয়েন্ট
৪. মোহাম্মদ সালাহ (মিসর, লিভারপুল) – ৬৫৭ পয়েন্ট
৫. রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা) – ৬২০ পয়েন্ট
৬. আশরাফ হাকিমি (মরক্কো, পিএসজি) – ৪৮৪ পয়েন্ট
৭. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ) – ৩৭৮ পয়েন্ট
৮. কোল পালমার (ইংল্যান্ড, চেলসি) – ২১১ পয়েন্ট
৯. জিয়ানলুইজি দোন্মারুমা (ইতালি, পিএসজি) – ১৭২ পয়েন্ট
১০. নুনো মেন্দেস (পর্তুগাল, পিএসজি) – ১৭১ পয়েন্ট
১১. পেদ্রি (স্পেন, বার্সেলোনা) – ১২৪ পয়েন্ট
১২. খভিচা কভারাতসখেলিয়া (জর্জিয়া, পিএসজি) – ১২৩ পয়েন্ট
১৩. হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ) – ১১২ পয়েন্ট
১৪. দেজিরে দুয়ে (ফ্রান্স, পিএসজি) – ৭৪ পয়েন্ট
১৫. ভিক্টর গিওকেরেস (সুইডেন, স্পোর্টিং পর্তুগাল) – ৫৬ পয়েন্ট
১৬. ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ) – ৫১ পয়েন্ট
১৭. রবার্ট লেভানডফস্কি (পোল্যান্ড, বার্সেলোনা) – ৪৯ পয়েন্ট
১৮. স্কট ম্যাকটমিনি (স্কটল্যান্ড, নাপোলি) – ৪৫ পয়েন্ট
১৯. জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি) – ৪০ পয়েন্ট
২০. লাউতারো মার্টিনেজ (আর্জেন্টিনা, ইন্টার মিলান) – ৩৭ পয়েন্ট
২১. সারহু গিরাসি (গিনি, বরুশিয়া ডর্টমুন্ড) – ২৫ পয়েন্ট
২২. আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা, লিভারপুল) – ২১ পয়েন্ট
২৩. জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ) – ২১ পয়েন্ট
২৪. ফাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি) – ২০ পয়েন্ট
২৫. ডেনজেল ডামফ্রিস (নেদারল্যান্ডস, ইন্টার মিলান) – ২০ পয়েন্ট
২৬. আরলিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি) – ১৮ পয়েন্ট
২৭. ডেক্লান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল) – ১৩ পয়েন্ট
২৮. ভার্জিল ফান ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল) – ৭ পয়েন্ট
২৯. ফ্লোরিয়ান ভির্টজ (জার্মানি, বায়ার লেভারকুজেন) – ৫ পয়েন্ট
৩০. মিশায়েল অলিসে (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ) – ৪ পয়েন্ট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত