প্লান্টার ফাসাইটিস কী ও তার চিকিৎসা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ এএম

প্লান্টার ফাসিয়া হলো পায়ের পাতার নিচে অবস্থিত এক ধরনের মোটা ব্যান্ড বা পর্দা। যার মাধ্যমে গোড়ালির হাড় পায়ের পাতার অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত থাকে। সেই ব্যান্ডটি ক্ষতিগ্রস্ত হলে বা প্রদাহ হলে তাকে বলে প্লান্টার ফাসাইটিস।

লক্ষণ ও উপসর্গ

পায়ের গোড়ালিতে ব্যথা, সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা ফেলতে পারছেন না ব্যথায়। পায়ের পাতার ওপর ভর করে দাঁড়ালে মনে হয় যেন কাঁটা বিঁধে। পায়ের নিচের দিকে গোড়ালিতে মূলত ব্যথা বেশি হয়। কিছু কদম কষ্ট করে হাঁটার পর ব্যথাটা কমে আসে। হাঁটাচলা, দৌড়ানো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় ব্যথাটা বেড়ে যেতে পারে।

কেন হয়

অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের ব্যথার কোনো কারণ থাকে না।

তবে হাঁটতে গিয়ে, দৌড়াতে গিয়ে বা খেলাধুলার সময় হঠাৎ ব্যথা লেগে এমনটা হতে পারে।

উচ্চতার তুলনার ওজন বেশি হলে

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে

দীর্ঘক্ষণ উঁচু হিল দেওয়া জুতা পরে থাকলে।

অতিরিক্ত দৌড়ানোর ফলে হয়।

গোড়ালির হাড় বেড়ে গিয়ে হয় (ক্যালকেনিয়াল স্পার)

এছাড়া আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস এ রোগের ঝুঁকি বাড়ায়।

রোগ নির্ণয়

উপসর্গের মাধ্যমে চিকিৎসক সাধারণত এটি নির্ণয় করেন। তবে কারণ অনুসন্ধানে এক্সরে-সহ কিছু পরীক্ষা করা হয়।

চিকিৎসা

          ব্যথা কমানোর জন ব্যথানাশক ওষুধ।

          গোড়ালির ওপর চাপ কমাতে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে।

          খালি পায়ে হাঁটা পরিহার করতে হবে।

          উঁচু হিল এবং শক্ত সোলের জুতা ব্যবহার পরিহার করতে হবে।

          নরম সোলের জুতা ব্যবহার করতে হবে।

          ওজন কমাতে হবে।

          পায়ের পাতায় গরম সেক বা অনেক ক্ষেত্রে গোড়ালির নিচে দিনে দুই-তিন বার আইসপ্যাক ব্যবহার করতে পারেন।

          ডিপ ফ্রিজে রাখা পানির বোতল পায়ের নিচে বরাবর রোল করতে পারেন।

          বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত