মানব পাচারকারী চক্রের সদস্য আটক, উদ্ধার ৩

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ এএম

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী চক্রের কাছে বন্দি থাকা তিনজনকে উদ্ধার করেছে বিজিবি। উপজেলার বড়ইতলী এলাকার গহিন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় মানব পাচারে জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আটক যুবক উখিয়ার জামতলি রোহিঙ্গা ক্যাম্পের মৃত তৈয়ব আলীর ছেলে মো. সাদেক (২৫)। গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বড়ইতলী এলাকার গহিন পাহাড়ে একটি পাচারকারী চক্র মায়ানমার এবং

থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে আটকে রেখেছে। খবর পাওয়া মাত্রই বিজিবি-২ এর অধিনায়কের নেতৃত্বে একটি মানব পাচারবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বড়ইতলী পাহাড়ি এলাকা থেকে একজন পাচারকারীকে আটক করে তাকে সঙ্গে নিয়ে পাহাড়ের পাদদেশে লুকিয়ে রাখা তিন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত