ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের খালের পানিতে ডুবে লামিম ও আপন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো গ্রামের রিপন মন্ডলের ৫ বছর বয়সী ছেলে লামিম হোসেন ও তার মামাতো ভাই পার্শবর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের ৭ বছর বয়সী ছেলে আপন হোসেন।
স্থানীয়রা জানায়, সকালে লামিম তার মামাতো ভাই আপনকে নিয়ে গ্রামের খালে ছিপ নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে শিশু দুটি পানিতে পড়ে যায়। খালের স্রোতের পানিতে ভেসে গেলে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে।
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন করলো বিশ্ব