দ্বিতীয়বারের মতো মানাম আহমেদের সুর-সংগীতে নতুন গান নিয়ে এলেন যুক্তরাষ্ট্র প্রবাসী কণ্ঠশিল্পী সাঈদা শম্পা। সম্প্রতি ‘গান জানালা’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাদের ‘তুমি না আসলে কাছে’ শিরোনামের একটি গানচিত্র। গানটি লিখেছেন গোলাম মোর্শেদ।
গানটি সৃষ্টির পেছনের গল্প নিয়ে সাঈদা শম্পা বলেন, মাস দুয়েক আগে ব্যান্ড ‘মাইলস’ আমেরিকার হিউস্টন শহরে সফরে আসেন। আসার আগে মানাম আহমেদ আমাকে জানান। এখানেই আমার জন্য তিনি গানটির সুর ও সংগীতপরিচালনা করেন। আমার হোম স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছি। গোলাম মোর্শেদ ভাইকে ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার জন্য এত সুন্দর একটি লিরিক লিখে পাঠানোর জন্য।
গত বছর মানাম আহমেদের সুর ও সংগীতে ‘চাঁদনী রাইতে’শিরোনামে একটি গান প্রকাশ করেন কণ্ঠশিল্পী সাঈদা শম্পা। শ্রোতাদের কাছ থেকে গানটির জন্য তিনি বেশ প্রশংসা পেয়েছেন।
ফের ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল যশোরে
তারেক রহমানের উপহার পেল গাজীপুরের ১২৯ পূজামণ্ডপ