জাতিসংঘের সম্মেলনে ‘রোডম্যাপ’ দাবি রোহিঙ্গাদের

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’ সামনে রেখে একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ চেয়েছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। একই সঙ্গে  নিরাপদ প্রত্যাবাসনের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেছেন তারা।

শনিবার (২৭ সেপ্টেম্বর)সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী ক্যাম্পে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে এসব দাবি জানায় ‘রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটি’ নামের একটি সংগঠন।

এ সময় বক্তরা ২০১৭ সালে মিয়ানমারে সংগঠিত গণহত্যার সুবিচার দাবি করেন। এছাড়া দীর্ঘ ৮ বছরের বেশি সময় ধরে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে বক্তারা নিউইয়র্কে অনুষ্ঠিতব্য আসন্ন সম্মেলন রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও বাস্তবসম্মত সমাধানের পথ উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত