চট্টগ্রামের পটিয়ায় নেতা মোকাম্মেল হক তালুকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে মাদক, অপহরণ, ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও ছিনতাইসহ মোট ১৭টির বেশি মামলা রয়েছে।
শনিবার ভোরে উপজেলার আশিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে ক্যাপ্টেন শাকিব জাকি চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টহল টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
মোকাম্মেল হক তালুকদার (৫০) আশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নুরুন্নবীর পুত্র। তিনি পটিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার মোকাম্মেল হক তালুকদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আইন মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
