মুন্সীগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে জেলার শ্রীনগর উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজবী ঢাকার মোহাম্মদপুর এলাকার হারুন ইসলামের ছেলে। সে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়রা জানিয়েছেন, শিক্ষার্থী আজবী উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামের বন্ধু মেহরাবের বাড়িতে বেড়াতে এসেছিল। মেহরাব ওই গ্রামের এমএ লতিফের ছেলে। এদিন বিকেল ৩টার দিকে মেহরাবসহ তিন বন্ধুর সঙ্গে একই গ্রামের বাশার মিয়ার বাগান পুকুরে গোসল করতে নামে। এ সময় আকস্মিক পানিতে ডুবে যায় শিক্ষার্থী আজবী। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত