সাবেক এমপি পটিয়াকে মাদকের আখড়া বানিয়েছেন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন হতে মনোনয়ন প্রত্যাশী সাইফুদ্দিন সালাম মিঠু বলেছেন, পটিয়ার সাবেক বিতর্কিত এমপি ও হুইপ সামশুল হক চৌধুরী শিক্ষার পরিবর্তে পটিয়ার প্রায় প্রতিটি ঘরে ঘরে মাদক পৌঁছে দিয়েছেন। পটিয়াকে শিক্ষার আলোকিত জনপদে রূপান্তরের পরিবর্তে মাদকের আখড়া বানিয়েছেন। পটিয়াকে এই মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে আমি কাজ করব। 

তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যুব সমাজের অগ্রগতি এবং মাদকমুক্ত মানবিক সমাজ গঠন আমার মূল লক্ষ্য। নেতা নয়, আমি পটিয়ার সেবক হতে চাই।

আবেগ আপ্লুত সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, আমি আমার বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছি। ছাত্র রাজনীতি শেষে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করেছি। বর্তমানে দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে কাজ করছি। সুযোগ হলে পটিয়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলা হবে। সংসদ সদস্য না হলেও প্রতিশ্রুতি অনুযায়ী সব সময় পটিয়ার মানুষের পাশে থেকে কাজ করব। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে পটিয়া পৌর সদরের একটি রেস্তোরাঁয় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পটিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। 

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহেদুল হক, বিএনপি নেতা ইদ্রিস পানু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর তালুকদার টিপু, ডা. সাজ্জাদ ওসমান, প্রকৌশলী রেজাউল হায়াত খান আবীর, এ্যাডভোকেট আবদুস সবুর, শিক্ষক সাদাউদ জামান চয়ন, ডা. ফয়সাল, বিএনপি নেতা মিশকাত আহমেদ, বাহাদুর খাদেমী, ফরিদুল আলম, বেলাল হোসেন, সাইফুল ইসলাম খোকন, এস এম হোসেন টুটুল, জাহাঙ্গীর আলম, মনছুর শরীফ, তসলিম উদ্দিন, ফজলুল হক চুমকু, মোস্তফা মোরশেদ, জমির উদ্দিন আজাদ, মো. শামীম, আবদুর রাজ্জাক, শহীদুল ইসলাম মাজু, মো. শাহীন, মো. জিসান, মো. রিদোয়ান, আপেল, আনিস, জমির, সুজন, আরিফ, মোরশেদ, দিদার, মো. শাহেদ, আজিজসহ আরো অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত