রামুতে বিহার থেকে ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার থেকে থুই নু মং মারমা ওরফে কিমাচারা ভিক্ষুর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে রামু উপজেলা সদরের শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

থুই নু মং মারমা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার দাপুয়া এলাকার কুটু মং মারমার ছেলে। তিনি শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে বৌদ্ধ বিহারে পূজার্থীরা প্রার্থনা করতে গিয়ে দেখেন কিমাচারা ভিক্ষুর শয়ন কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকির পরও তার সাড়াশব্দ পাওয়া যায় নি। পরে  তাকে সিলিং এর সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশ ধারণা করছে পুলিশ। ঘটনাটি নিছক আত্মহত্যা নাকি অন্য কোন ঘটনার জেরে ঘটেছে পুলিশ এখনো নিশ্চিত নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত