পার্বত্য জেলা খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি চলাকালে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউপিডিএফ (প্রসীত) দলের এক নেতা। দলটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রবি চন্দ্র চাকমা রবিবার গণমাধ্যমের কাছে তিনি এ দাবি করেন।
তিনি জানান, ইউপিডিএফ (প্রসীত) দলের খাগড়াছড়ির মাটিরাঙ্গা-গুইমারা উপজেলা সংগঠক ঝিমিত চাকমার অধীন গুইমারা রামেসু বাজারে আজ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন পাহাড়ি নারী নিহত হয়েছেন।
এছাড়া একই স্থানে সংঘর্ষে আরও অন্তত ৪ জন পাহাড়ি গুরুতর আহত হয়েছেন এবং বাজার এলাকাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলে উল্লেখ করেন। ঝিমিত চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জেএসএস (সংস্কার) দলকে গোলাগুলির ঘটনায় দায়ী বলে মন্তব্য করেন।
