পঞ্চগড়ে দুর্গাপূজার মণ্ডপ পাহারায় বিএনপির নেতারা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড় পৌর এলাকার ৬টি মন্দিরে  অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপ পাহারায় কাজ করছেন পৌর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি উপস্থিত হিন্দু ভক্ত সঙ্গে মতবিনিময় করেন। 

সোমবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে মন্দিরে গিয়ে পৌর বিএনপির উদ্যোগে স্বেচ্ছাসেবক টিমকে দিকনির্দেশনা দিয়েছেন সাবেক ছাত্রনেতা, পঞ্চগড় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক।

এ সময় তিনি সংবাদিকদের বলেন, আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জননেতা ফরহাদ হোসেন আজাদের নির্দেশে মন্দিরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পূজা-অর্চনা করতে পারেন সেজন্য পৌর বিএনপির নেতাকর্মীরা মন্ডপে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন।

পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম বলেন, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হলে সকল ধর্মের মানুষের বৈষম্য দূর হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত