রূপগঞ্জে ভাড়াটিয়ার চার শিশুকে ধর্ষণের চেষ্টা

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জালাল মিয়া (৭৮) নামে এক বাড়িওয়ালা তার ভাড়াটিয়াদের চার শিশুকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ভাড়াটিয়ারা। উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১ অক্টোবর) সকালে ভুক্তভোগী ভাড়াটিয়ারা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। সাংবাদিকদের বিষয়টি জানানোর পর বাড়িওয়ালা জালাল মিয়া ও স্থানীয়রা ভুক্তভোগী ভাড়াটিয়াদের হুমকি ধমকি ও থানায় মামলা না করতে হুমকি প্রদান করছেন।

ভুক্তভোগী রুবিনা বেগম বলেন, আমি একটি পোশাক কারখানায় কাজ করি। আমি পরিবার নিয়ে মৈকুলী এলাকার জালাল মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করে আসছি। গত মঙ্গলবার বিকালে কাজ শেষে বাড়ি ফিরে দেখি জালাল মিয়া আমার ৬ বছরের মেয়ে বস্ত্রহীন করে ধর্ষণের চেষ্টা চালাচ্ছে। আমি চিৎকার দিলে স্থানীয়রা এসে আমার মেয়েকে উদ্ধার করে। পরে রূপগঞ্জ থানায় অভিযোগ করতে যেতে চাইলে জালাল মিয়া ও স্থানীয়রা হুমকি ধমকি দিয়ে বিষয়টি ধামা চাপার চেষ্টা চালায়। আমি এ ঘটনার শাস্তি দাবি জানাচ্ছি।

শেফালী বেগম আরও বলেন, গত কয়েকদিন আগেও জালাল মিয়া তার ১২ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় প্রতিবাদের চেষ্টা করলেও জালাল মিয়া ও স্থানীয়দের কারণে আমি থানায় অভিযোগ করতে পারিনি।

আরেক ভুক্তভোগী চাঁন মিয়া বলেন, আমরা জালাল মিয়ার বাড়িতে ভাড়া থাকি। জালাল মিয়া মুদি ব্যবসা করেন। জালাল মিয়ার আমার দুই নাতনীকেও ধর্ষণের চেষ্টা চালিয়েছে। আমি অন্য জেলা থেকে এসে এখানে থাকি। আমাদের এইখানে দেখার কেউ নাই। স্থানীয় প্রভাবশালীদের ভয়ে আমরা প্রশাসনের কাছেও যেতে পারি না।

জেলা সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, এমন কোন ঘটনা আমাদের জানা নেই। যদি আমরা লিখিত অভিযোগ পাই তাহলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত