বগুড়ায় যুবদল নেতা হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০১:০০ এএম

বগুড়ার কাহালুর যুবদল নেতা রাহুল সরকার হত্যাকা-ে অভিযুক্ত মূল হোতা জামিল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে জেলা ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ডিবির একটি দল শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নিহত রাহুল কইগাড়ি এলাকার সোবাহান সরকারের ছেলে। তিনি বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গ্রেপ্তার জামিল হোসেন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে।

গত মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মাগুরা গ্রামে লিজ নেওয়া একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় যুবদল নেতা রাহুল সরকার হত্যাকা-ের শিকার হন। পূর্বশত্রুতার জের ধরে এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত