নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার একটি আবাসিক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনা ঘটেছে। বুধবার রাতে আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
এর আগে সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের ইদ্রিসিয়া সড়কের রাহাত মঞ্জিলের ২য় তলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কুমুদ (৪৪),তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ওদ্রিবা (৮), ছেলে তূর্য (৩)। নিহত কুমুদ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার উত্তম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসায় জমে থাকা গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
