গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:১৭ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। গত বুধবার রাতে আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এর আগে সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইদ্রিসিয়া সড়কের রাহাত মঞ্জিলের দোতলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ফ্ল্যাটের ভাড়াটে কুমুদ (৪৪), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ওদ্রিবা (৮) ও ছেলে তূর্য (৩)।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার উত্তম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত