ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভের ডাক

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পিএম

গাজা অভিমুখী মানবিক বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে আন্তর্জাতিক জলসীমায় দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণের প্রতিবাদে ঢাকায় সমাবেশ ডেকেছে ফিলিস্তিন সংহতি কমিটি।

আজ শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় শাহবাগে এই কর্মসূচি ডাক দেওয়া হয়।

বিদ্যুৎ, জ্বালানি, পরিবেশ ও উন্নয়ন অর্থনীতিবিষয়ক লেখক প্রকৌশলী কল্লোল মোস্তফা তার ফেসবুক আইডিতে এ সংক্রান্ত এ ঘোষণায় বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। বুধবার রাতে আক্রমণ শুরুর পরপরই ইতালিতে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ হয় কলম্বিয়া, তিউনিসিয়া, গ্রিস, আয়ারল্যান্ড, তুরস্ক, স্পেন, মালয়েশিয়া, জার্মানি, আর্জেন্টিনা ও ফ্রান্সে। ইসরায়েলের পদক্ষেপের কারণে আজ শুক্রবার ইতালিতে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন।

তিনি আরও বলেন, বুধবার রাতে ইতালির নেপলসে একটি রেলস্টেশনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তারপর রেলপথের ওপর মিছিল করেন।  গ্রিসের রাজধানী এথেন্সে পররাষ্ট্র মন্ত্রালয়ের বাইরে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। আমরা আজকে দাঁড়াব শাহবাগে, বিকেল ৪টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত