কুমিল্লার তিতাস উপজেলার একজন প্রধান শিক্ষককে গালিগালাজ করার নিউজ প্রকাশের পর জাসাস থেকে সোহেল মুন্সিকে বহিষ্কার করা হয়েছে।
সাংবাদিক এবং সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে তিতাস উপজেলা জাসাসের ৮নং যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সি শুক্রবার উপজেলার কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী গোফরানকে অকথ্য গালমন্দ করার সোয়া ৪ মিনিটের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে শনিবার দৈনিক দেশ রূপান্তর অনলাইন "সাংবাদিক পরিচয়ে শিক্ষককে গালিগালাজের অডিও ভাইরাল" ও ডিজিটাল ভার্সনে ভয়েজ রেকর্ড প্রকাশিত হয়।
প্রকাশিত নিউজটি কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক কমিটির দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক সংগঠন থেকে সোহেল মুন্সিকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সদস্য সচিব এস. এম মিজানের স্বাক্ষরিত একটি বহিষ্কার ঘোষণা পত্র শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার দেন।
কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক মো. কামাল পারভেজ ডালিম ও সদস্য সচিব এস এম মিজান বলেন, নিউজটি যখন আমাদের দৃষ্টিগোচর হয়েছে, তাৎক্ষণিক আমরা সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে বহিষ্কারের সিদ্ধান্ত নেই এবং বহিষ্কার করি।
তারা আরও বলেন, এর আগেও সোহেল মুন্সির বিরুদ্ধে অভিযোগ ছিল, শুধরে নিবে বলে ক্ষমা চেয়েছিল। তার মতো এমন ধরনের চরিত্রের বেয়াদব জাসাসে প্রয়োজন নেই।
সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা বলেন, যারা সংগঠনে আছেন আমাদের সতর্ক থাকতে হবে, সংগঠনের নাম ভাঙ্গিয়ে যেনো কোনো ধরনের অপরাধ করতে না পারে। আপনাদের জানামতে যদি কেউ এমন অপকর্ম করে থাকে আমাদেরকে অবহিত করবেন। আমরা দ্রুত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা, ছাত্রদল সভাপতি বহিষ্কার
শ্রীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৫ 