চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট ইউনিয়নের ছোট ফরিংগা এলাকায় রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) আওতায় ১২তম বিওপি ‘ছোট ফরিংগা উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার ৫ (অক্টোবর) সকালে সকালে বিজিবির চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বিওপিটি উদ্বোধন করেন।
এ সময় আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ও নাম ফলক উন্মোচনের মাধ্যমে রামগড় ব্যাটালিয়নের নবনির্মিত এবং ১২তম 'ছোট ফরিংগা বিওপি'র উদ্বোধন করা হয়।
বিওপির উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার বিওপিতে বৃক্ষরোপণ, সৈনিকদের সঙ্গে মতবিনিময় এবং বিওপির বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করেন। এ সময় বিজিবি গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার এবং রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদবির সৈনিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
