ইসির হাতে এনআইডির কার্যক্রম রেখে অধ্যাদেশ জারি

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ এএম

নির্বাচন কমিশনের (ইসি) হাতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ব্যবস্থাপনা রেখে ‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি হয়েছে। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বে ‘জাতীয় পরিচয়পত্রের তথ্যভা-ার প্রস্তুত ও সংরক্ষণ’-সংক্রান্ত বিধান সন্নিবেশ করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে গতকাল রবিবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর অন্তর্র্বর্তী সরকার সংশ্লিষ্ট বিষয়ে সংশোধনী আনতে ইসির দেওয়া প্রস্তাব অনুমোদন করে।

অধ্যাদেশে নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯-এর ২টি ধারা সংশোধন করা হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়-সংক্রান্ত ধারা ৩-এর উপধারা (৪) প্রতিস্থাপন করে একটি ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের কথা বলা হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব-সংক্রান্ত ধারা ৪-এর উপধারা (২)-এর দফা (ক)-এর ক্রমিক নং (২) দ্বারা নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বে ‘জাতীয় পরিচয়পত্রের তথ্যভা-ার প্রস্তুত ও সংরক্ষণ’-সংক্রান্ত বিধান সন্নিবেশ করা হয়েছে।

এর আগে এনআইডি কার্যক্রম ইসি থেকে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ প্রণয়ন করে পতিত আওয়ামী লীগ সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত