পটিয়ায় লোকালয় থেকে অজগর উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম

চট্টগ্রামের পটিয়ায় লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (০৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পটিয়া সরকারি কলেজের সামনে একটি গাছ থেকে উদ্ধার হওয়া অজগরটি ওজন আনুমানিক ১৫ থেকে ১৬ কেজি।   

ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. নাঈম উদ্দীন বিজয় বলেন,বেশ কিছুদিন যাবত পটিয়া পৌর সদরের ডাকবাংলোর সামনে রেইনট্রি গাছে বার্মিজ পাইতন জাতের একটি অজগর মাঝে মাঝে দেখা যেত। সোমবার দুপুরে আবারও দেখা গেলে সাপুড়ে বেলাল সেটি ধরে ফেলে।  

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, সাপটি সাপুড়ে বেলাল ধরে পাচারের উদ্দেশ্যে বেদে পল্লীতে নিয়ে যায়। খবর পেয়ে আমার নেতৃত্বে পটিয়া রেঞ্জের একটি টিম অজগরটি উদ্ধার করে। পরে পূর্ব হাইদগাঁও রিজার্ভ ফরেস্টে এটি অবমুক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত