সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, বাসে আগুন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ এএম

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় বাসের আঘাতে দুই ইজিবাইক চালকও গুরুতর আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ বাসচালক রুবেল ও হেলপার নাঈম শেখকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। গতকাল সোমবার বিকেলে লিংক রোডের জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোজাম্মেল হক (৫৫)। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। আহত দুই ইজিবাইক চালক হলেন আনিসুর রহমান (৩৮) ও রানা বাবু (৪০)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কে অপেক্ষমান দুটি ইজিবাইকে সজোরে ধাক্কা মারে। এতে আনিসুর রহমান ও রানা বাবু নামের দুই অটোরিকশা চালক গুরুতর আহত হয়। তারা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক (৫৫) নামের একজন নিহত হয়েছে। আহত আরও দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত