চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত “সম্প্রীতির শিক্ষার্থী জোট” প্যানেল। ১২ মাসে ৩৩ দফা সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছেন প্যানেলের নেতৃবৃন্দ।
বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহীম রনি।
সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ৩৩ দফা ইশতেহারগুলো হলো- আবাসন সংকট নিরসন ও উন্নয়ন, শাটলের সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন, নিরাপদ বাস সার্ভিস, সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ, সেশনজট নিরসন করা, কটেজ-মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সুবিধা, নিয়মিত চাকসু নির্বাচন, ফ্যাসিবাদের দোসরমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ, মাতৃত্বকালীন ছুটি ও নারীবান্ধব কমনরুম, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, গবেষণায় উৎসাহ ও বরাদ্দ বৃদ্ধি, শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি, মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা সেবা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, গ্রিন ক্যাম্পাস, নারীবান্ধব ক্যাম্পাস, হল ও ফ্যাকাল্টিভিত্তিক সমস্যা সমাধান, প্রেয়ার রুম উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকাশ, সকল জাতিগোষ্ঠীর অধিকার, অটোমেশন পদ্ধতি চালুকরণ, উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাবৃত্তি, টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, শরীরচর্চার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি, লিগ্যাল এইড সেল গঠন, অফিসিয়াল ই-মেইলের সহজলভাতা, অ্যালামনাইদের সঙ্গে সমন্বয়, মেন্টাল হেলথ কাউন্সিল এবং অন-ক্যাম্পাস জব।
অন্যদিকে ঘোষিত ইশতেহারের মধ্যে ৯টি ফোকাস পয়েন্টে রেখেছে প্যানেলটি। ফোকাস পয়েন্টগুলো হলো- আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, সেশনজট, অটোমেশন, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার, নারীবান্ধব ক্যাম্পাস, ওয়েলফেয়ার কার্যক্রম।
ইশতেহার ঘোষণা শেষে প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহীম রনি বলেন, ‘আমরা ৩৩টি বিষয় সংস্কারকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছি। শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো ইশতেহারে তুলে ধরেছি। আমরা ১২ মাসে ৩৩টি দফা বাস্তবায়নের জন্য কাজ করব।’
সংবাদ সম্মেলনে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহীম রনি, জিএস পদপ্রার্থী সাঈদ বিন হাবিব, এজিএস পদপ্রার্থী সাজ্জাত হোসেন মুন্নাসহ প্যানলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গুমের সঙ্গে জড়িতদের দায় ব্যক্তির, কোনো বাহিনীর নয়: চিফ প্রসিকিউটর
সিনেমা থেকে বাদ তানজিন তিশা
ট্রেন উদ্ধার শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রেলপথ প্রকৌশলী