শিক্ষা ক্যাডার নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র গত ৫ অক্টোবর রাত থেকে ডাউনলোড শুরু হয়। সেদিন রাত থেকে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি ৭ অক্টোবর স্বাক্ষরিত হলেও পিএসসির ওয়েবসাইটে আজ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার যেসব প্রার্থীর প্রবেশপত্রে মুদ্রিত পরীক্ষাকেন্দ্রের নাম টেলিটকের মেসেজে উল্লিখিত কেন্দ্রের নামের সঙ্গে ভিন্ন, তারা ৭ অক্টোবর বিকেল ৪টা থেকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। নতুনভাবে ডাউনলোড করা প্রবেশপত্রই পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে কার্যকর হবে।
পিএসসি জানায়, পূর্বে ডাউনলোড করা প্রবেশপত্র আর বৈধ থাকবে না। পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। শুধু নতুন প্রবেশপত্রই পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে।
আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা, যা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র রাজধানী ঢাকায়।
ভারত-যুক্তরাজ্যের ৪৬ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি
মো সালাহর জোড়ায় ম্যাচ জিতে চতুর্থবার বিশ্বকাপে মিসর