৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী।
আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেন অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। মহাসড়ক অবরোধের ২০ মিনিট পর দুপুর ১ টা ৪৫ মিনিটে তারা অবরোধ তুলে নেন।
মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএসের প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য অন্তত ৬ মাস সময় দেওয়া হয়। তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দুইমাস সময় দেওয়া হয়েছে। তারা যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।
