শ্রীপুরে ধরা পড়ে চোরের আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম

 গাজীপুরের শ্রীপুরে দিনে দুপুরে গরু চুরি করে পালানোর সময় এক চোর জনতার হাতে আটক হয়। পরে কৌশলে পালিয়ে বাড়ি গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

গরু চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম মামুন আহম্মেদ (২৫)। সে গাজীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। এক সময় পোশাক কারখানায় চাকরি করলেও এখন সে বেকার।  

স্থানীয়রা জানান- দুপুরের আগে পার্শ্ববর্তী শৈলাট গ্রামের কৃষক হেলালের একটি বড় আকারের ষাঁড় গরু বাড়ির পাশের জমিতে ঘাস খেতে বেধে রাখা হয়। পরে সেখান থেকে কৌশলে গরু চুরি করে মামুন একটি পিকআপ গাড়িতে তোলার সময় লোকজন সন্দেহ করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে চালক বলেন মামুন তাকে ডেকে আনে ও এ গরুটি পিকআপে তোলেন বাজারে নিবে বলে। এ সময় অভিযুক্ত মামুন কৌশলে পালিয়ে যায় ও পিকআপ চালককে আটক করা হয়। খবর পেয়ে গরুর মালিক গরু নিয়ে যান।  

তারা আরো বলেন, চুরির অভিযোগে অভিযুক্ত মামুন কৌশলে পালিয়ে যায়। পরে বাড়িতে গিয়ে ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় স্বজনরা টের পেয়ে আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সে এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে।

গরুর মালিক হেলাল উদ্দীন জানান- বাড়ির পাশের ক্ষেতে বাধা ছিল গরুটি। প্রতিদিন সেখানে ঘাস খেতে রাখা হয় গরুটিকে। পরে আজ সবার চোখ ফাঁকি দিয়ে মামুন চুরি করে নেয়। তিনি বলেন ষাঁড় গরুটি এখন অন্তত দেড় লাখ টাকা বাজার মূল্য হবে। খবর পেয়ে বাড়ি থেকে আধা কিমি দূর থেকে লোকজন গরুসহ তাদের আটক করে। পরে মেম্বারের সহায়তায় গরু বাড়ি নিয়ে আসা হয়। 

পিকআপ চালক রনি মিয়া জানান- অভিযুক্ত মামুন একটি গরু বাজারে নিয়ে যাবে বলে তাকে ফোন দেয়। পরে গাড়িতে গরু তোলার সময় লোকজন সন্দেহ করেন। এ সময় গাড়িসহ তাকে আটক করা হয়। কিন্তু মামুন কৌশলে পালিয়ে যায়। পরে লোকজন আমাকে আটকে রাখেন।

স্থানীয় ইউপি সদস্য (৭ নং ওর্য়ার্ড) আবদুস সালাম জানান- গরু চুরির খবর পেয়ে লোকজন জড়ো হয়ে গরুসহ পিকআপ আটক করে। এ সময় অভিযুক্ত মামুন কৌশলে পালিয়ে বাড়ি গিয়ে ঘরের আঁড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বলেন গরুর মালিক তার গরু বুঝে নিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশকে খবর দেওয়া হয়েছে। তিনি বলেন অভিযুক্ত মামন আগে পোশাক কারখানায় চাকরি করত। তবে এখন বেকার অবস্থায় আছে। 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদলি বারিক জানান ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। পরে আরও বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত