ত্রিশালে ছেলের হাতে বাবা-মা খুন

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম

ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যা করে বসতঘরে মরদেহ পুঁতে রাখার অভিযোগে ছেলে রাজু মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ৩টার দিকে তাকে আটক করা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈলর বাসকুঁড়ি গ্রামের মোহাম্মদ আলী (৬৫) ও বানু (৫৫) কে খুন করে ঘরের মেঝেতে পুতে রাখে ছেলে। এ ঘটনায় ত্রিশাল থানা পুলিশ ছেলে রাজুকে আটক করেছে।  

এলাকাবাসী আকরাম জানান, বুধবার রাতে মোহাম্মদ আলী আমাদের সঙ্গে এশার নামাজ পড়েছে। বৃহস্পতিবার ফজর ও জোহরের নামাজ পড়তে মসজিদে আসেনি মোহাম্মদ আলী। 

মোখলেছুর রহমান নামের একব্যক্তি জানান, রাজু বখাটে ধরনের ছেলে। কিছুদিন আগে সে বাবার জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। এখন আবার টাকার জন্য বাবাকে চাপ দিচ্ছিল। 

আলামিন নামের আরো একজন জানান, বৃহস্পতিবার সকালে আমাদের সঙ্গে নিয়ে তার বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে জানায়। পরে আমাদের সঙ্গে নিয়ে তার বাবা-মাকে এলাকায় খোঁজাখুঁজি করে। পরে বিকাল ৩টার দিকে শুনি সে তার বাবা-মাকে খুন করেছে। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত (ওসি) মনসুর আহাম্মদ জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে রাজু বুধবার দিনের বেলা তার মাকে গলা চাপা দিয়ে এবং রাত দেড়টা থেকে দুইটার মধ্যে তার বাবাকে কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় রাজুকে আটক করা হয়েছে। মরদেহ দুটি বসত ঘরে গর্ত খুড়ে উত্তোলন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত