ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল স্কুলভ্যান

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম

ঝালকাঠির নলছিটিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের দেওয়া হলো স্কুল ভ্যান। স্কুলের শতাধিক শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থের জন্য ঝালকাঠি জেলা পরিষদের অর্থায়নে ৩ লাখ টাকা ব্যয়ে একটি স্কুলভ্যান ক্রয় করা হয়েছে। উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্টে অবস্থিত প্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত দপদপিয়া ইউনিয়ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের এ স্কুলভ্যান দেওয়া হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক দপদপিয়া ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, ইয়ুথনেট গ্লোবাল এর সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান শুভসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত