গুম কমিশনের সঙ্গে এফআইডিএইচের সভাপতির বৈঠক

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫০ এএম

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠক করেছেন ইন্টারন্যাশনাল  ফেডারেশন ফর হিউম্যান রাইটসের (এফআইডিএইচ) সভাপতি অ্যালিস মগউ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এ  বৈঠক হয়। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এফআইডিএইচ সভাপতিকে কমিশনের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার সার সংক্ষেপ তুলে ধরেন। বৈঠকে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদ্বেগজনক দিক ‘গুম’ বিষয়ে বিশদ আলোচনা হয়। এতে গুম সংক্রান্ত অভিযোগের তদন্ত, তথ্য সংগ্রহ, ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনসহ ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে নানাবিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ফিলিস্তিনের গাজাসহ বৈশ্বিক ও বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত