সাত কলেজের শিক্ষার্থীরাদের ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১০:১৪ এএম

দাবি পূরণের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। 

তারা জানিয়েছেন, আগামী সোমবার ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করা হবে। এই তথ্য শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, চলমান আন্দোলন (২৪-২৫ এ শুরু) শুধু দাবি নয়, এটি তাদের অস্তিত্বের লড়াই। সাত কলেজের ইতিহাসে এত সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত কোনো আন্দোলন আগে দেখা যায়নি।

তারা জানিয়েছেন, শেষ পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসার পরও অধ্যাদেশ এখনও জারি না হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে রয়েছে। তাই নতুন কর্মসূচিতে যেতে হচ্ছে।

শিক্ষার্থীদের আশা, বিশ্ববিদ্যালয় দ্রুত অধ্যাদেশ জারি করে তাদের আবার পড়ার টেবিলে ফিরতে সহায়তা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত