সাইঅন এসেট ডেভেলপারস প্রেজেন্টস ৯৮-০০ ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ (সিজন-৬)

জার্সি এবং ট্রফি উন্মোচন প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পিএম

Scion Asset Developer presents এসএসসি ৯৮-এইচএসসি ২০০০  ফ্রেঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট  -২০২৫ (সিজন-৬)-এর ট্রফি ও জার্সি উন্মোচন প্রোগ্রাম শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হয় । 

প্রতি বছরের মতো এবারও মাঠে নামতে যাচ্ছে Scion Asset Developer ltd এসএসসি ১৯৯৮ ও এইচএসসি ২০০০ ফ্রেন্ডস গ্রুপ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট। ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৭ ও ১৮ই অক্টোবর। SSC_98 HSC_00 Friends Group আয়োজিত 98_00 Franchise Football Tournament, 2025, Season-6  হবে ২ দিন ব্যাপি। ভেন্যু হিসাবে থাকবে ঢাকার প্রানকেন্দ্রে অবস্থিত গুলশান ইউথ ক্লাব ফুটসাল মাঠ। 

প্রথমবারের মতো Bangladesh SSC 98 Friends Foundation অত্যন্ত আনন্দের সাথে তাদের জুনিয়র-৯৮ এর দল ঘোষণা করছে, অথাৎ এই গ্রুপের বন্ধুদের সন্তানদের নিয়ে গড়ে তোলা হয়েছে জুনিয়র-৯৮। আগামী ১৮ অক্টোবর ২০২৫ তারিখ আমাদের ফুটবল টূর্নামেন্ট এর ফাইনালের আগে Bangladesh SSC 98 Friends Foundation এর উদ্যোগে জুনিয়ররা (বন্ধুদের সন্তানেরা) "রয়্যাল টাইগার্স" এবং "গ্রীন ওয়ারিয়র্স" নামক দুইদলে ভাগ হয়ে মাঠে নামবে বাংলাদেশের জাতীয় দলের ২ জার্সি গায়ে।

এছাড়া, মূল টুর্নামেন্টে সারা দেশ থেকে ১৬টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে  খেলবে। টুর্নামেন্ট এর  শীর্ষ দুই দল ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে।  

সিজন-৬ এ অংশগ্রহনকারী দল সমূহঃ 

১। চাঁদপুর চ্যালেঞ্জার্স 
২। রয়্যাল রেঞ্জার্স নরসিংদী ৯৮
৩। গাইবান্ধা ৯৮
৪। গ্লোরিয়াস ৯৮
৫। নাখালপাড়া ৯৮ স্কোয়াড 
৬। সুন্দরবন রয়্যালস
৭।  ফালকন
৮। এভারগ্রীন মানিকগঞ্জ ৯৮ 
৯। মতিঝিল কিংস 
১০। জিনিয়াস ৯৮ 
১১। মাইটি মাস্টার্স মোহাম্মাদপুর  
১২ নারায়নগঞ্জ গ্লাডিয়েটর্স
১৩। মিলেনিয়াল টাইকুন্স 
১৪। এশেনাইটস অফ মিরপুর 
১৫। ক্লাব ৯৮ 
১৬। কিংস অফ কুমিল্লা 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য পর্ব শেষে এক এক করে চাদপুর চ্যালেঞ্জার্স, রয়্যাল রেঞ্জার্স নরসিংদী ৯৮, গাইবান্ধ্যা ৯৮,  গ্লোরিয়াস ৯৮, নাখালপাড়া ৯৮ স্কোয়াড, সুন্দরবন রয়্যালস, ফ্লাব ডি ফালকন, এভারগ্রীন মানিকগঞ্জ ৯৮, মতিঝিল কিংস, জিনিয়াস ৯৮, মাইটি মাস্টার্স মোহাম্মাদপুর, নারায়নগঞ্জ গ্লাডিয়েটর্স, মিলেনিয়াল টাইকুন্স, এশেনাইটস অফ মিরপুর, ক্লাব ৯৮ এবং কিংস অফ কুমিল্লা’র জার্সি উন্মোচন করা হয়।

টুর্নামেন্ট এর টাইটেল স্পনসর Scion Assets Developer ltd আর powered by হিসাবে Stella এবং Coffeelime. এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আরও স্পন্সর রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত