‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে পার্বতীপুরে আলোচনাসভা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ।
আজ সোমবার বেলা ১২টায় উপজেলা সভাকক্ষে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন।
এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. নাজিম উদ্দীন সরকার, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিসের ডিজিএম মো. জহুরুল ইসলাম, পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাইল কবির ও উপজলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মো. রাসেল মন্টু প্রমুখ। বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্তরে দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের ওপর মহরা প্রদর্শন করা।
