পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ২১ মে ২০২৬, ০৫:৩০ পিএম

পার্বতীপুরের ভবানীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি ও পিকআপ চালককে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে উপজেলার হাবড়া ইউনিয়নের ঝিনাইকুড়ি ক্লাব মোড় থেকে ৬ কেজি গাঁজাসহ জলিল মিয়া ও পিকআপ চালক সাকিব আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ১ লাখ ২০ হাজার টাকা মুল্যের ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় পুলিশ হলুদ ও নিল রংয়ের একটি পিকআপ গাড়ী (ঢাকা মেট্রা নং ১২-২৭৪৬) দুটি এনড্রয়েড মোবাইল জব্দ করেছে। এঘটনায় আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শাকিব আহম্মেদ (২৫) ব্রাক্ষণবারিয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর গ্রামের জাকির হোসেনের ছেলে ও জলিল মিয়া (২৭) নেত্রকোনা জেলার শ্রীপুর বালী দক্ষিণ বিশরা এলাকার ছালেক মিয়ার ছেলে। 

এব্যাপারে পার্বতীপুরের ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) মো: নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে এক মাদক কারবারি জলিল মিয়া ও পিকআপ চালক সাবিক আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। এরআগেও গাঁজা ব্যবসায়ী জলিল মিয়ার বিরুদ্ধে বিরামপুর থানায় ১৩৫ কেজি গাঁজার মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের জেলহাজেত পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত