জাতীয় নাগরিক পার্টির পর এবার শাপলা প্রতীকের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস। আজ সোমবার দলটির মহাসচিব ইয়ারুল ইসলাম তাদের নামে বরাদ্দ থাকা ডাব প্রতীকের বদলে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেন।
আবেদনে বাংলাদেশ কংগ্রেস উল্লেখ করেছে, সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দল থেকেও ‘শাপলা’ প্রতীক চাওয়া হয়েছে। যদি সরকার ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এই প্রতীকের প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে।
আবেদনে আরও বলা হয়েছে, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের ‘শাপলা’ লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন ‘শাপলা’কে জাতীয় প্রতীক উল্লেখ করে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের আপত্তির পর দলটি বিকল্প হিসেবে ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেয়া হলেও, গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেয়া সম্ভব নয় জানিয়ে কমিশন তাদের ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করে। সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দল থেকেও ‘শাপলা’ প্রতীক চাওয়া হয়েছে এবং যদি সরকার জাতীয় প্রতীক ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়, তবে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে।
ডিসেম্বরে হাসিনার বিচার কার্যকর হবে, সেই অপেক্ষায় আছি: সারজিস
আনচেলোত্তির ব্রাজিলে অপরিহার্য হয়ে উঠছেন ব্রুনো গিমারেস 