মিরপুরে আগুন: ২ জন হাসপাতালে

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৩:২৮ পিএম

রাজধানীর মিরপুর রুপনগরে কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে আগুনের ঘটনায় ধোয়ায় অসুস্থ হয়ে পড়া ২ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এরা হলেন সুরুজ (৩০) ও মামুন (৩৫)। সুরুজের শরীরে ২ শতাং পুড়ে গেছে। এছাড়া দুজনেরই ধোয়ায় শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, ওই দুজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। তবে কিছু সময় পর ছেড়ে দেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত