বিএসটিআইর অনেক ল্যাবরেটরি আন্তর্জাতিক মানের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ এএম

ভেজাল ও নকলকারীদের বিরুদ্ধে বিএসটিআইকে আরও কঠোর হতে হবে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিএসটিআইর অনেক ল্যাবরেটরি আন্তর্জাতিক মান সম্পন্ন হিসেবে গড়ে তোলা হয়েছে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে পুরোপুরি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করে যেতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এসএম ফেরদৌস আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি এ, এইচ, এম, সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপ এর চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স এর প্রধান মো. জাফর ইকবাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত