বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ৮ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ এএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় আট শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার রাতে শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকের পর উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী এ তথ্য জানান।

ঘটনার বিস্তারিত তদন্তের জন্য ছাত্র উপদেষ্টা ইলিয়াছ প্রামাণিককে আহ্বায়ক ও প্রক্টর ফেরদৌস রহমানকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের সাফায়েত শুভ, শাহরিয়ার অপু, সজীব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার, জিহাদ এবং ১৪তম ব্যাচের আশরাফুল ইসলাম।

ঘটনার সূত্রপাত সম্প্রতি অনুষ্ঠিত ‘জেন-জি ফুটবল টুর্নামেন্ট’-এর সেমিফাইনালে। খেলার সময় মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার অপুর সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা থেকে উত্তেজনা শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত